বর্ষ: 2026, সংখ্যা: 4
জিলহজ-১৪৪৭, মুহাররাম, সফর - ১৪৪৮ | মে, জুন, জুলাই - ২০২৬
তের দফা দাবি নিয়ে কোন কোন মহল থেকে উত্থাপিত সমালোচনা ও বিতর্কের পরিপ্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংশ্লিষ্ট দাবির ব্যাখ্যা প্রকাশ করেছিল। হেফাজতে ইসলামের আমির দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ অপপ্রচার ও বিভ্রান্তি নিরসনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে ১৩ দফার দাবির এই ব্যাখ্যা প্রকাশ করেছিলেন। গুরুত্ব বিবেচনায় মাওলানা আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ রচিত ‘‘আমাদের ইন্তিফাদা’’ গ্রন্থ হতে হুবহু তুলে ধরা হলো। - সম্পাদক
দফা : ১
সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস পুনস্থাপন করতে হবে।
ব্যাখ্যা : বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের জনসংখ্যার 90 ভাগই মুসলমান। আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস মুসলমানদের ঈমানের প্রধান বিষয়। ধর্মপ্রাণ জনগণের বিশ্বাস, চিন্তা চেতনার প্রতিফলন হিসেবেই সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে শুরুতে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে সংবিধানের প্রধান মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বামপন্থীদের প্রভাবাধীন বর্তমান মহাজোট সরকার কারো মতামতে তোয়াক্কা না করে একতরফাভাবে সংবিধান সংশোধন করে। সর্বশেষ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূলনীতি থেকে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়ে তদস্তলে ধর্মনিরপেক্ষতার নীতি যুক্ত করে। সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফাভাবে এই কাজটি করে দেশকে ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়ার পথ তৈরি করেছে। এ কারণেই সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের নীতিটি কোন স্থাপনের জন্য এদেশে তৌহিদী জনতা দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে হেফাজত ইসলামের নেতৃত্বে রাজপথে নেমেছে। হেফাজতে ইসলাম অত্যন্ত যৌক্তিক কারণেই দেশের মানুষের ঈমান, আকিদা ও চিন্তা-চেতনার সঙ্গে জড়িত এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে তাদের প্রধান দাবি হিসেবে পেশ করেছে।
ইতোমধ্যে 6 এপ্রিল লংমার্চের মাধ্যমে সারা দেশের কোটি কোটি মানুষ এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে। সরকারি প্রতিবন্ধকতা উপেক্ষা করে ঢাকার মহাসমাবেশে জড়ো হওয়া লাখ লাখ তৌহিদের জনতার সঙ্গে সারা দেশের মানুষ এই দাবিসহ ১৩ দফা দাবি প্রতি একাত্মতা ঘোষণা করেছে। এটি এখন এদেশের তৌহিদের জনতার প্রাণের দাবি। এ দাবি অত্যন্ত পরিষ্কার ও যৌক্তিক।
দফা : ২
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মের অবমাননা এর রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে।
ব্যাখ্যা : পৃথিবীর কোন ধর্ম কিংবা দেশ বা সমাজে ধর্ম অবমাননাকে স্বীকৃতি দেয়নি । কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত দেওয়ার কোন অধিকার কারণেই। তারপরও এক শ্রেণীর ধর্মান্ধ ধর্মদ্রোহী নাস্তিক মুরতাদ ধর্ম অবমাননা করে থাকে এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়ে থাকে। এজন্য পৃথিবীর বহু দেশের ধর্ম অবমাননার কঠোর শাস্তির বিধান সংবলিত আইন রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এ দেশের ৯০ ভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও এক শ্রেণীর ধর্মবিদ্বেষী নাস্তিক মুরতাদ ও ভিন্ন ধর্মাবলম্বী ক্রমাগতভাবে ইসলামের উপর আঘাত করে আসছে। এ ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রতিকারে এদেশের আলেম-ওলামা সহ তৌহিদী জনতা তীব্র প্রতিবাদ আন্দোলন করার পাশাপাশি ধর্ম অবমাননার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে আইন পাশের দাবি জানিয়ে আসছে অনেক আগ থেকেই; কিন্তু কোন সরকারি গুরুত্বপূর্ণ ও ন্যায্য এই দাবির প্রতি কর্ণপাত করেনি। সর্বশেষ সাহাবাগের আন্দোলনের সঙ্গে জড়িত ব্লগারদের ইসলাম ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে চরম অবমাননা ও কটুক্তির খবর জনসমক্ষে এসেছে। তার আগে সর্বোচ্চ আদালত ব্লগারদের ধর্ম অবমাননার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল বর্তমান সরকার কোন ব্যবস্থা নেয়নি।
পবিত্র কোরআন ও হাদিসের একাধিক বাণীতে নাস্তিক মুরতাদদের ন্যায্য শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। এ শাস্তি কার্যক্রম বহাল করার জন্য ইসলামী রাষ্ট্র কিংবা শাসন ব্যবস্থা পরিবর্তনের দরকার নেই। শরীয়তের যেসব বিধান মতে মুসলিম সমাজে বিয়ে হয়, তালাক হয় , সম্পদ বন্টন হয় সেসব প্রচলিত ধারায় এই আইন বাস্তবায়ন করা যায়।
দফা : ৩
তথাকথিত গণজাগরণ মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট কতিপয় ব্লগার, নাস্তিক-মুরতাদ ও ইসলামবিদ্বেষীদের সব অপবাদকরতা ও প্রচারণা বন্ধ করতে হবে। যেসব নাস্তিক-মুরতাদ ও ইসলামবিদ্বেষী ব্যাক্তি সংগঠন যেকোনো মাধ্যমে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু সাল্লাম, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে দেশে ৯০ ভাগ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রচার চালাচ্ছে, তাদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
ব্যাখ্যা : তথাকথিত গণজাগরণ মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট ব্লগার এবং ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে যারা মুক্তচিন্তা ও বাক স্বাধীনতার আড়ালে মহান সৃষ্টিকর্তা আল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের বিরুদ্ধে জঘন্য কুৎসা ও অবমাননা জড়িত ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়াও দেশের শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার স্বার্থে এবং সভ্যতা-ভব্যতা ও গণতন্ত্রের কোন মাপকাঠিতে এমন কুৎসা ও অবমাননা মেনে নেওয়া যায় না। ধর্ম অবমাননা বিরোধী আইনের আওতায় এসব ব্লগারদের সবাইকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করছি আমরা। কারণ, এদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে দেশী-বিদেশি চক্রান্তকারীরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দ্বিগুণ উৎসাহে এ ধরনের হীন অব্যাহত রেখে দেশকে চরম বিশৃঙ্খলা ও গণ অসন্তোষের দিকে নিয়ে যেতে পারে যা দেশের স্বাধীনতা , শৃঙ্খলা ও আইনি কাঠামোর জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।
দফা : ৪
দেশের সামগ্রিক উন্নয়নের জন্য নারীজাতি সার্বিক উন্নতির বিকল্প নেই। এ লক্ষ্যে তাদের নিরাপদ পরিবেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থল, সম্মানজনক জীবিকা এবং কর্মজীবী নারীদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। ঘরে-বাইরে ও কর্মস্থলে নারীদের ইজ্জত-আব্রু ও যৌন হয়রানি থেকে বেঁচে থাকার সহায়ক হিসেবে পোশাক ও বেশভূষা স্বাধীনতা প্রকাশ ও হিজাব পালনে উদ্বুদ্ধ করনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং একই লোকে নারী-পুরুষের সব ধরনের বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে অবাধ ও অশালীন মেলামেশা নারী-নির্যাতন , যৌন হয়রানি, নারীর বিরুদ্ধে সর্বপ্রকার সহিংসতা, যৌতুকপ্রথাসহ যাবতীয় নারী বিবর্তনমূলক ব্যবস্থা কঠোর হাতে দমন করতে হবে।
ব্যাখ্যা : তথাকথিত গণজাগরণ মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট নাস্তিক্যবাদী ব্লগাররা শুধু আল্লাহ, রাসুল, ইসলাম ও মুসলমানদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেই থামেনি, সঙ্গে সঙ্গে আবহমান বাংলার রক্ষণশীল সামাজিক অনুশাসন এবং সংস্কৃতির ওপর আঘাত করে অনেক কর্মকান্ড ইতি মধ্যেই করে ফেলেছে। বিয়ে-বহির্ভূত ও ঘনিষ্ঠ অনাত্মীয় নারী-পুরুষের দৃষ্টিকটু বিচরণ ও রাস্তায় একসঙ্গে; এমনকি একই তাবুতে অবস্থান করে রাত জাপনের মধ্যে অনৈসলামিক, অনৈতিক, অসামাজিক ও এ দেশের আবহমান কৃষ্টি-কালচার- সংস্কৃতি বিরোধী কাজ প্রকাশ্যে ঘটছে শাহবাগে। ধর্মীয় অনুভূতি ছাড়াও যা পারিবারিক, সামাজিক এবং জাতীয় সাংস্কৃতিক দৃষ্টিতে কখনো গ্রহণযোগ্য হতে পারে না।
দফা : ৫
নারী নীতি ও শিক্ষানীতির ইসলাম বিরোধী ধারা ও বিষয় সমূহ বিলুপ্ত করতে হবে এবং শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলামে মৌলিক শিক্ষা মুসলিম ছাত্রদের জন্য বাধ্যতামূলক করতে হবে।
ব্যাখ্যা : ত্যাজ্য সম্পত্তিতে সম অধিকারের আইন সহ নারী নীতির পবিত্র কোরআন সুন্নাহ বিরোধী ধারাগুলোই আমরা সংশোধনে দাবি করছি। এছাড়া জাতিসংঘ কর্তৃক বিতর্কিত সিডো সনদ বাতিলের দাবি জানাচ্ছি। আমরা নারী সমাজকে স্পষ্ট করে জানাতে চাই, ইসলাম সর্বোত্তম উপায়ে নারীদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষার পক্ষে। আর বর্তমানে নাস্তিকবাদীরা নারীদের কেবল আলংকারী ও ভোগ্য পণ্যরূপে বিবেচনা করে।
অন্যদিকে সরকার ঘোষিত শিক্ষা নীতিতে ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করা হয়েছে। চলতি ২০১৩ সালের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বই সমূহে ইসলামের যে অপব্যাখ্যা তুলে ধরা হয়েছে, তা চরম অগ্রহণযোগ্য। এছাড়া কোমলমতি ছেলে ও মেয়ে শিশুদের ক্লাসে একসঙ্গে বসিয়ে যেভাবে যৌন শিক্ষা চালু করা হয়েছে, তা এদেশের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিকতা ও সুস্থ সামাজিক অনুশাসনকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। এ কারণে নতুন শিক্ষানীতি প্রণয়নে উদ্যোগ থেকেই আমরা দাবি জানিয়ে আসছি যে, শিক্ষা সবিস্তারে সঠিক ধর্ম শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে। ইসলাম সবসময় অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতি, মদ, জুয়া, মিথ্যা, খুন, ধর্ষণ, মারামারি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখে। সুতরাং সুস্থ মানসিকতা পূর্ণ আদর্শ নাগরিক গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প কিছু হতে পারে না।
দফা : ৬
ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের নামে শিরকি সংস্কৃতিসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে।
ব্যাখ্যা : দেশে ভাস্কর্যের নামে আবক্ষ নারী পুরুষ বা জীবজন্তুর মূর্তি তৈরি ও ফুল দিয়ে সেসবকে সম্মান প্রদর্শনের রেওয়াজ যে হারে শুরু হয়েছে, তা ৯০ ভাগ মুসলমানের দেশে কখনো কাম্য হতে পারে না। ইসলামে স্পষ্টভাবে মূর্তি তৈরি ও সম্মান প্রদর্শনকে শিরক ও হারাম ঘোষণা করা হয়েছে। তবে আমরা কখনো প্রাণহীন শিল্পকর্মে বিরোধী নই; বরং ইসলাম সৌন্দর্য ও জ্ঞান উদ্দীপক শিল্পকর্মক উৎসাহিত করে।
অপরদিকে মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলন অগ্নিপূজক ও পশ্চিমাসংস্কৃতি। কথিত গণজাগরণ মঞ্চ থেকে এটাকে এদেশে ঢালাওভাবে প্রচলনের জোর চেষ্টা চলছে। ৯০ভাগ মুসলমানের দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে অগ্নিপর্নের মতো পশ্চিমা ও বিজাতীয় এই সংস্কৃতির প্রচলন কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
দফা : ৭
রেডিও, টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি-টুপি ও ইসলামি কৃষ্টি-কালচার নিয়ে হাসি-ঠাট্টা এবং নাটক-সিনেমায় খল ও নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস-পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করতে হবে।
ব্যাখ্যা : বর্তমানে উপরোক্ত গণমাধ্যমে ইসলামি নিদর্শন নিয়ে হাসি-তামাশা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। খুনি, দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও দেশদ্রোহী চরিত্রে পাজামা-পাঞ্জাবি ও দাড়ি-টুপি চরিত্রধারীদের উপস্থাপন করা হয়, যা স্পষ্টতই ইসলাম ও মুসলমানদের ষড়যন্ত্রমূলক হেয় করা ছাড়া আর কিছু নয়। ৯০ ভাগ মুসলমানের দেশে এমন আচরণ কোনোভাবেই চলতে দেওয়া যায় না এবং এটা সুস্থ চিন্তার মতপ্রকাশও হতে পারে না।
দফা : ৮
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামায আদায়ে বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ-নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান বন্ধ করতে হবে।
ব্যাখ্যা : বর্তমানে রাজনৈতিক কারণে মসজিদ-মাদরাসায় অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে। জুমার দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বিভিন্ন গেট বন্ধ রাখা, গুলিবর্ষণ, টিয়ারশেল নিক্ষেপ, তল্লাশির নামে হয়রানি, বুট জুতা নিয়ে পুলিশের মসজিদে প্রবেশসহ হরেক রকমের অবমাননা ও মুসল্লিদের জন্য প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ওয়াজ ও তাফসির মাহফিলে বাধাদান, মাইক খুলে নেওয়া ও অনুমতি না দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। ধর্মকর্ম পালনে এবং মসজিদে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে চাপিয়ে দেওয়া ৯০ ভাগ মুসলমানের দেশে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
দফা : ৯
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার স্বার্থে পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ঈমান ও দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও ও খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরকরণসহ সব অপতৎপরতা বন্ধ করতে হবে।
ব্যাখ্যা : পার্বত্য চট্টগ্রামকে নিয়ে পশ্চিমা খ্রিস্টান বিশ্ব সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত এটা এখন আর কারো কাছে গোপন বিষয় নয়। খ্রিস্টান মিশনারিসমূহের পার্বত্য এলাকায় ধর্মান্তরকরণ প্রক্রিয়া এতটাই প্রকট আকার ধারণ করেছে, যা এ দেশের স্বাধীনতা ও অখণ্ডতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ছাড়াও অনেকগুলো চিহ্নিত এনজিও দেশের শিক্ষায় অনগ্রসর ও অনুন্নত এলাকায় বেছে বেছে সাহায্য-সহযোগিতা ও শিক্ষাদানের আবরণে মুসলমান শিশু-কিশোর ও বয়স্কদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছে, যা খুবই উদ্বেগজনক।
আমাদের দাবি হলো, সরকার আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীসহ অন্যান্য তদারকি সংস্থার কঠোর নজরদারির মাধ্যমে এসবের নিয়ন্ত্রণ করে সন্দেহভাজনদের দেশ থেকে বহিষ্কার করে জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে হুমকি মুক্ত রাখতে হবে।
দফা : ১০
কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করতে হবে।
ব্যাখ্যা : কখনো শেষ নবী, কখনো ঈসা আ. এবং কখনো ইমাম মাহদীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী আহমদিয়ারা নিজেদের মুসলমান দাবি করে এ দেশের সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করে কাদিয়ানি বা আহমদিয়া জামাতভুক্ত করে ঈমানহারা করার গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যাতে বিভ্রান্ত হয়ে অনেক সরলমনা মুসলমানই ঈমানহারা হচ্ছেন। কাদিয়ানি তথা আহমদিয়াদের এই ঈমানবিধ্বংসী প্রতারণা বন্ধ করার জন্য বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও তাদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং তাদের প্রতারণাপূর্ণ সব অপতৎপরতা ও অপপ্রচার নিষিদ্ধ করতে হবে। এই দাবি আমাদের দীর্ঘ দিনের।
দফা : ১১
রাসূলপ্রেমিক প্রতিবাদী আলেম-উলামা, মাদরাসার ছাত্র, মসজিদের ইমাম-খতিব ও তৌহিদি জনতার ওপর হামলা, দমন-পীড়ন, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, নির্বিচারে গুলিবর্ষণ এবং হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।
ব্যাখ্যা : দেশের ৯০ ভাগ মুসলমানের যৌক্তিক ঈমানি দাবিগুলোর পক্ষে কথা বলতে গিয়ে বিভিন্ন ধরনের জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন রাসূলপ্রেমিক প্রতিবাদী আলেম-উলামা, মাদরাসা ছাত্র, মসজিদের ইমাম-খতিব এবং তৌহিদে বিশ্বাসী মুসলমান। কেবল ইসলামের কথা বলতে বা দাবি জানাতে গিয়ে তারা যে মিছিল-সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে, তাতে দমন-পীড়ন চালানো হয়েছে, নির্বিচারে গুলিবর্ষণ ও গণহত্যা চালানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে এদের ধর্মকর্ম পালনে হুমকি ও ভয়ভীতি দানের খবরও আসছে। একটা স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে এমনটা চলতে পারে না।
দফা : ১২
অবিলম্বে গ্রেফতারকৃত সব আলেম-উলামা, মাদরাসার ছাত্র, ইমাম-খতিব ও তৌহিদি জনতাকে মুক্তিদান, দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
ব্যাখ্যা : হেফাজতে ইসলামের ঈমান-আকিদা ও ইসলামের ইজ্জত সংরক্ষণ, দেশের স্বাধীনতা, সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় অনুশাসন নিরাপদ রাখার চলমান আন্দোলনে অন্যায়ভাবে অনেক আলেম-উলামা, মাদরাসা ছাত্র, মসজিদের ইমাম-খতিব ও তৌহিদে বিশ্বাসী নিরীহ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আমরা অবিলম্বে গ্রেফতারকৃত সব আলেম-উলামা, মাদরাসা ছাত্র, ইমাম-খতিব ও তৌহিদি জনতাকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। তাদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।
দফা : ১৩
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়সমূহের ন্যায্য অধিকার নিশ্চিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে।
ব্যাখ্যা : আমাদের দেশে যুগ যুগ ধরে উজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। বাংলাদেশে বহু সম্প্রদায়ের সম্প্রীতিমূলক অবস্থান বিশ্বের অনেকের কাছেই দৃষ্টান্ত হয়ে আছে। বাংলাদেশের এই সুনামকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারী মহল এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সহাবস্থানকে কলঙ্কিত করতে উঠেপড়ে লেগেছে। সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলায় জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত ও শান্তিদান এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায়সমূহের ন্যায্য অধিকার ও নিরাবং সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও সতর্ক দৃষ্টি রাখার দাবি জানাচ্ছি।
১৩ দফা ও ব্যাখ্যা
মাওলানা আবু জানদাল কাসেমি শিক্ষক - কাসেমুল উলুম, তিওড়া, মুজাফফরনগর
হজ: ঈমান, ত্যাগ, ঐক্য ও আত্মশুদ্ধির মহাসফর মুফতি আবদুল কাইয়ুম
পুণ্যময় হয়ে উঠুক জিলহজ্জের প্রথম দশক মুফতি মুহাম্মাদ ফয়জুল্লাহ