বর্ষ: 2026, সংখ্যা: 4
জিলহজ-১৪৪৭, মুহাররাম, সফর - ১৪৪৮ | মে, জুন, জুলাই - ২০২৬
মাওলানা আতাউল করিম মাকসুদ
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নবুওয়াতের প্রথম ১৩ বছরকে মক্কি জীবন বলা হয়। শরিয়তের হুকুম-আহকাম, ফরজ-ওয়াজিব ইত্যাদি বিধান মক্কি জীবনে খুব একটা ছিল না। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় হিজরতের কিছু দিন আগে। রোজা, জাকাত, হজ ইত্যাদি ফরজ হয় মদিনায় যাওয়ার পর। মক্কি জীবনে সাধারণত কাফেরদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, তাদেরকে ক্ষমা করা, তাদের জুলুম সহ্য করা, এককথায় ‘মাহাসিনে ইসলাম’ তথা ইসলামের সৌন্দর্যপ্রকাশক বিধান ছিল বেশি। অবাক করা বিষয় হলো, ঠিক সে সময় সাহাবায়ে কেরামের ফজিলত আসমান থেকে অবতীর্ণ হয়েছে। এক-দুটি নয়, সাহাবায়ে কেরামের শান-মান, মর্যাদা ও ফজিলত সংক্রান্ত বহু আয়াত মক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। ‘আল-আকিলু তাকফিহিল ইশারা’ মূলনীতি দ্বারা খুব সহজে সাহাবায়ে কেরামের শান-মান এতে প্রতিভাত হয়।
কম তো আর হলো না সময়। প্রায় দেড় হাজার বছর। উম্মতে মুসলিমা সুদীর্ঘ এ সময় সাহাবায়ে কেরামের মান-মর্যাদা ধারণ করেছে। রক্তের কোষে কোষে ছড়িয়ে আছে ভালোবাসার নাজরানা। হাদিস, তাফসির, আসমাউর রিজাল, তারিখের কিতাবে উল্লেখ করা হয়েছে সাহাবায়ে কেরামের বর্ণাঢ্য ইতিহাস। ইসলামের জন্য তাদের নজিরবিহীন কুরবানির দাস্তান আমাদের ইতিহাসের গর্বিত অংশ। প্রভাবশালী হাদিস বিশারত খতিব বাগদাদি রাহ. তো এতটুকু বলতে বাধ্য হয়েছেন, কুরআনে কারিমে ও হাদিসে যদি সাহাবায়ে কেরামের শান-মান ও ফজিলত নিয়ে কোনো কিছু বিবৃত নাও হতো, তবু তারা হতেন সোনার মানুষ। তাদের ‘অাদালত’ ও গ্রহণযোগ্যতা নিয়ে চু চেরা করার কোনো সুযোগ ছিল না। কারণ, ইসলামের জন্য তাদের কুরবানি, হিজরত, জিহাদ, আল্লাহকে খুশি করার জন্য নিজের প্রিয়জনকে খুশিমনে হত্যা করা, নিজের উপার্জিত সম্পদ অকাতরে আল্লাহর পথে খরচ করা থেকে শুরু করে ইসলামের প্রতিটি শাখায় তারা অবর্ণনীয় যে অবদান রেখে গেছেন, বিবেকবান মানুষ বলতে বাধ্য, তাদের মতো মানুষ হয় না। তাদের আদালত নিয়ে সন্দেহ-সংশয় করার অবকাশ থাকে না। [আল-কিফায়া ফি ইলমির রিওয়ায়া: পৃ ৪৮। দারুল কুতুব আল ইলমিয়া:বৈরুত]
সাহাবায়ে কেরামকে গালমন্দ না করা, তাদের সমালোচনা না করা সরাসরি আমাদের পিয়ারা নবি সা. নিষেধ করেছেন। ইরশাদ করেন, ‘আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না। কারণ, তোমাদের ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সাদাকা করা থেকে তাদের এক মুদ খেজুর দান করার সওয়াব মহান আল্লাহর কাছে অধিক ও ভারি। [সহিহ বুখারি: ৩৬৭৩]
সহিহ বুখারির এ হাদিস একটি মাইলফলক। বলা যায়, এটা সাহাবায়ে কেরাম সম্পর্কে শরিয়াহর অবস্থান। তাদেরকে গালি দেওয়া যাবে না। কাউকে গালি দেওয়া মানে, তার সমালোচনা করা। কঠোর নিষেধ রয়েছে হাদিসে। কোনো একজন সাহাবিকে সমালোচনার পাত্র বানানো যাবে না। তাদের তিরষ্কার করা যাবে না। তাদেরকে উপহাসের বস্তু বানানো যাবে না। এসবগুলো বুখারির এই সহিহ হাদিস দ্বারা নিষিদ্ধ। শুধু এটা নয়, অারো অনেক হাদিস আছে।
আচ্ছা, সাহাবিয়ে রাসুল আবদুল্লাহ ইবনু উমর রা.-এর একটি বক্তব্য লক্ষ্য করুন। তিনি নিজে সাহাবি। তার অপর সাথিদের বিষয়ে কী চমৎকার ভাব-ধারণা ছিল তার। জঙ্গে জামাল ও সিফফিন সংঘঠিত হওয়ার পরও কেমন মনোভাব পোষণ করতেন তিনি। আমাদের জন্য করণীয় নির্ধারণ করে দিয়েছেন। শিয়াদের তৈরি বস্তাপঁচা গন্ধময় ইতিহাস দ্বারা যারা আমাদের গর্বিত সাহাবায়ে কেরামকে কাঠগড়ায় দাঁড় করাতে চান, তাদের জন্য ইবনু উমর রা.-এর বক্তব্য হাই পাওয়ারের এন্ট্রিবায়েটিক। তিনি বলেন, ‘মুহাম্মাদ সা.-এর কোনো সাহাবির সামলোচনা করবে না। কারণ, তোমাদের পুরো জীবনভর করা সকল নেক আমলের তুলনায় নবি সা.-এর সংশ্রবে এক মুহুর্ত কাটানো আল্লাহর কাছে অধিক প্রিয়। [সুনানে ইবনু মাজাহ: ১৬২]
আবদুল্লাহ ইবনু মুবারক রাহ.-কে প্রশ্ন করা হয়েছে, কে উত্তম? মুআবিয়া রা. নাকি উমর ইবনু আবদিল আজিজ? আবদুল্লাহ ইবনু মুবারক সোজাসাপ্টা বলেন, ‘নবি সা.-এর সাথে জিহাদে যাওয়ার পথে মুআবিয়া রা.-এর ঘোড়ার নাকে যে ধুলো প্রবেশ করেছে, তা উমর ইবনু আবদিল আজিজ এর তুলনায় হাজার গুণ উত্তম। [ওয়াফায়াতুল আ’ইয়ান: ৩/৩]
সাহাবায়ে কেরামের সমালোচনা করা জঘন্য কাজ। দীর্ঘ ইতিহাসের ফাঁকে এমন কিছু সুযোগসন্ধানী মানুষের উদ্ভাবন হয়েছে, যারা সাহাবায়ে কেরামকে অবমুল্যায়ন করেছে। ‘হুম রিজাল ও নাহনু রিজাল’ এর ভূয়া স্লোগান তৈরি করে নিজের পাল্লায় সাহাবায়ে কেরামকে ওজন করতে চেয়েছে। কাজটা অভিশপ্ত। জামিউত তিরমিজির ৩৮৬৬নং হাদিসে সাহাবায়ে কেরামের সমালোচকদের উপর অভিশাপের কথা বিবৃত হয়েছে। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর গুরুত্বপূর্ণ নিশান হলো, কোনো সাহাবির সমালোচনা না করা। মাজলুম সাহাবি হজরত উসমান রা., কাতিবে ওহি হজরত মুআবিয়া রা.-এর সমালোচনাও কঠোরভাবে নিষিদ্ধ।
সাহাবায়ে কেরামের সমালোচকদের বিষয়ে আমাদের পূর্বসূরি সালাফ কঠোর অবস্থানে ছিলেন। সাহাবায়ে কেরামের সমালোচনাকে তারা নবি সা.-এর সমালোচনার মতো গুরুতর পাপ মনে করতেন। তাফসিরে কুরতুবি থেকে দেখুন। ইমামু দারিল হিজরাহ ইমাম মালিক রাহ.-এর কাছে আগন্তুক এসে সাহাবায়ে কেরাম নিয়ে ‘ইধার-উধার’ কথা বলতে শুরু করে। [বর্ণনাভঙ্গি থেকে লোকটাকে শিয়া মনে হয়। কারণ, সে সময় শিয়ারাই একটু বেশি বাড়াবাড়ি করত।–মাকসুদ] ইমাম মালিক রাহ. ভীষণ চটে যান। দ্যর্থহীন বলেন তিনি, ‘এদের চক্রান্ত হলো, নবি সা.-এর বিরুদ্ধে অভিযোগ করা, কটাক্ষ করা। কিন্তু এটা হয়ে উঠে নি। সম্ভবপর নয়। তাই তার সাহাবায়ে কেরামকে নিয়ে মেতে উঠেছে। যাতে মানুষ বলাবলি করে, নবি যদি সৎ হতেন, ভালো হতেন, তাহলে তার ছাত্ররাও ভালো হত। [নাউজুবিল্লাহ] [তাফসিরে কুরতুবি:৪/২২। আস-সারিমুল মাসলুল: ৫৮০]
সাহাবা সমালোচনার মুল থিম এটাই। ইসলামের ছদ্মাবরণে নবি মুহাম্মাদ সা.-এর সমালোচনা করা তাদের মূল টার্গেট। কিন্তু পার পাওয়া যাবে না। মানুষ গ্রহণ করবে না। তাই, তারা সাহাবায়ে কেরামের সমালোচনার পথ বেছে নিয়েছেন।
আমাদের হিন্দুস্তানের একজন বিখ্যাত লেখককে দেখুন। তার রচিত তাফসিরগ্রন্থে সুরা নসরের ব্যাখ্যায় নবি মুহাম্মাদ সা.-এর সমালোচা করেছেন। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নবুওয়াতি দায়িত্ব পালনে নাকি তিনি ত্রুটি করেছেন। [তাফহিমুল কুরআন: ৩/৩২৪]
এভাবে ‘গুপ্তভাবে’ নবি মুহাম্মাদ সা.-এর সমালোচনা করা হয়েছে। কিন্তু ওপেনলি করতে পারে নি। সেই দু:সাহস তাদের নেই। তাই, দূরভিসুন্ধমূলকভাবে সাহাবায়ে কেরামের সমালোচনা করা শুরু করেছে, যাতে এক স্তর অতিক্রম করে নবি সা.-এরও কিছু একটা সমালোচনা হয়ে যায়। ইমাম মালিক রাহ.-এটাই বুঝাতে চেয়েছেন।
আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন।
তের দফা দাবি নিয়ে কোন কোন মহল থেকে উত্থাপিত সমালোচনা ও বিতর্কের পরিপ্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংশ্লিষ্ট দাবির ব্যাখ্যা প্রকাশ করেছিল। হেফাজতে ইসলামের আমির দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ অপপ্রচার ও বিভ্রান্তি নিরসনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে ১৩ দফার দাবির এই ব্যাখ্যা প্রকাশ করেছিলেন। গুরুত্ব বিবেচনায় মাওলানা আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ রচিত ‘‘আমাদের ইন্তিফাদা’’ গ্রন্থ হতে হুবহু তুলে ধরা হলো। - সম্পাদক
মাওলানা আবু জানদাল কাসেমি শিক্ষক - কাসেমুল উলুম, তিওড়া, মুজাফফরনগর
হজ: ঈমান, ত্যাগ, ঐক্য ও আত্মশুদ্ধির মহাসফর মুফতি আবদুল কাইয়ুম
পুণ্যময় হয়ে উঠুক জিলহজ্জের প্রথম দশক মুফতি মুহাম্মাদ ফয়জুল্লাহ